শাকিরের কাছে হেরে গেলেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনোভাবেই দুজনের তুলনা চলে না। হাকিম শাকিরকে কজনই বা চেনে? তার পরও সেই শাকিরের কাছে একটা লড়াইয়ে হেরে গেলেন ডিয়েগো ম্যারাডোনা। শেষ পর্যন্ত ইরাকের কোচ হিসেবে ৪৯ বছর বয়সী শাকিরকেই বেছে নিয়েছে দেশটির ফুটবল সংস্থা। ব্রাজিলিয়ান কোচ জিকো চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে শাকিরই দায়িত্ব পালন করছিলেন। এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ইরাকের যুবদলকে ফাইনালে তোলার পুরস্কার পেলেন তিনি। এর আগে ইরাকের সম্ভাব্য কোচ হিসেবে ম্যারাডোনা ছাড়াও শোনা যাচ্ছিল সভেন-গোরান এরিকসনের নাম। রয়টার্স।