শাকিলের ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান এয়ারগান শুটিংয়ে বড়রা যা করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন শাকিল আহমেদ। দিল্লিতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় কাল ছেলেদের জুনিয়র বিভাগে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের এই নবীন শুটার। ফাইনালে তাঁর স্কোর ১৭৫.২ পয়েন্ট। এই বিভাগের সোনা ও রুপা দুটিই জিতেছেন ভারতীয়রা। ১৯৯.১ পয়েন্ট করে সোনার পদক উঠেছে সুমেধ কুমারের গলায়, রুপাজয়ী হেমেন্দ্র কুশবার স্কোর ১৯৫.২।