শাটলারদের ভারত-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ দিনের প্রস্তুতি নিয়ে একটি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক জুনিয়র ব্যাডমিন্টনে অংশ নিতে কাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৪-৮ সেপ্টেম্বর পুনের ইনডোরে হবে টুর্নামেন্ট।
আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় খেলতে সড়কপথে কলকাতা হয়ে পুনে যাবে ছয় সদস্যের দলটি। পুরুষ একক ও দলগত ইভেন্টে খেলবেন তুষার, মঈনুল, মোয়াজ্জেম ও মিনহাজ। চারজন খেলোয়াড়ের সঙ্গে টুর্নামেন্টে যাচ্ছেন দুই কর্মকর্তা জাহিদুল হক (কচি) ও কাজী নূর মোহাম্মদ।