শান্তার ৭ গোল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০টি জেলা নিয়ে সারা দেশের সাতটি ভেন্যুতে শুরু হওয়ার কথা প্ল্যান অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে চুয়াডাঙ্গা, রাজশাহী ও দিনাজপুর ভেন্যুতে খেলার উদ্বোধন হয়েছে কাল। দিনাজপুরে জয়পুরহাটকে গোলবন্যায় ভাসিয়ে রংপুর জিতেছে ১৬-০ গোলে। হ্যাটট্রিক হয়েছে তিনটি। শান্তা একাই করেছে ৭টি গোল! রোকসানা ৪টি, রত্না ৩টি গোল করেছে। চুয়াডাঙ্গায় খাদিজার গোলে যশোর হারিয়েছে নড়াইলকে। রাজশাহীতে নিঝুমের গোলে বগুড়া জিতেছে নওগাঁর বিপক্ষে।