শান্তির ১৫ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ, দেশটির শান্তিবাদী কর্মী লেহমাহ গোবি এবং ইয়েমেনের নারী অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মী তাওয়াককুল কারমান। এ নিয়ে মোট ১৫ জন নারী শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে মোট নোবেলজয়ী নারীর সংখ্যা দাঁড়াল ৪৩। ওয়েবসাইট।এক নজরে শান্তিতে নোবেল জয়ী ১৫ নারী হলেন—অস্ট্রিয়ার বার্থা স্টাটনার (১৯০৫), যুক্তরাষ্ট্রের জেন অ্যাডামস (১৯৩১), এমিলি গ্রিন (১৯৪৬), আয়ারল্যান্ডের ব্যাটি উইলিয়ামস ও মেইরিড করিগ্যান (১৯৭৬), ভারতের মাদার তেরেসা (১৯৭৯), সুইডেনের আলভা মিরডাল (১৯৮২), মিয়ানমারের অং সান সু চি (১৯৯১), গুয়াতেমালার রিগোবার্তা ম্যানচু (১৯৯২), যুক্তরাষ্ট্রের জডি উইলিয়ামস (১৯৯৭), ইরানের শিরিন এবাদি (২০০৩), কেনিয়ার ওয়াঙ্গিরি মাথাই (২০০৪), লাইবেরিয়ার জনসন সারলিফ ও লেহমাহ গোবি (২০১১) এবং ইয়েমেনের তাওয়াককুল কারমান (২০১১)।