শাপলাই চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপা ধরে রেখেছেন দেশের শীর্ষ বাছাই নারায়ণগঞ্জের শাপলা আক্তার। ৩২তম জাতীয় ব্যাডমিন্টনে মেয়েদের এককের ফাইনালে কাল শাপলা হারিয়েছেন সীমা দেবনাথকে। আজ ছেলেদের এককের ফাইনালে খেলছেন সাবেক চ্যাম্পিয়ন রেলওয়ের রইসউদ্দিন ও সিলেটের এনামুল হক।ছেলেদের দ্বৈতের ফাইনালে উঠেছে সিলেটের এনাম-দুলাল জুটি। কাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য সেমিফাইনালটি চলছিল। আজ মহিলা দ্বৈতের ফাইনালে খেলছে নারায়ণগঞ্জের শাপলা-নাবিলা এবং চট্টগ্রামের সীমা ও আঁখি জুটি। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জের শাপলা ও জাবেদ।