শাপলার ত্রিমুকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪তম জাতীয় ব্যাডমিন্টনে ত্রিমুকুট জিতেছেন শাপলা আক্তার। কাল শেষ হওয়া টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন এলিনা সুলতানাকে মহিলা এককের ফাইনালে হারিয়েছেন। এরপর মহিলা দ্বৈতের ফাইনালে শাপলা-এলিনা জুটি হারান বৃষ্টি খাতুন-রেহানা খাতুনকে। মিশ্র দ্বৈতের ফাইনালে আবদুল হান্নান-শাপলা জুটি জিতেছেন রাহাত কবির-আফরিনা ইসলামকে। পুরুষ এককে এনামুল হককে হারিয়ে চ্যাম্পিয়ন আইমান ইবনে জামান।