শামসুর-জুনায়েদের ব্যাটে রংপুরের ১৭৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেতে হলে ১৮০ রান করতে হবে দুরন্ত রাজশাহীকে। এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৯ রান তুলেছে রংপুর রাইডার্স।টি-টোয়েন্টির হিসাবে রংপুরের সংগ্রহকে বেশ বড়ই বলতে হয়। তবে সংগ্রহটা বড় হতে পারতো আরও। প্রথম ১০ ওভার শেষেই রংপুরের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০৬ রান। এই অবস্থা থেকে শেষ পর্যন্ত যে সংগ্রহ দাঁড়িয়েছে, একে অল্পই বলতে হয়!উদ্বোধনী জুটিতেই ম্যাচের চালকের আসনে বসে যায় রংপুর। রাজশাহীর বোলারদের রীতিমতো ছেলেখেলা করেন জুনায়েদ সিদ্দিকী ও শামসুর রহমান। ব্যক্তিগত ৩৫ রানে থাকা জুনায়েদ যখন সাজঘরে ফেরেন, তখন দলীয় সংগ্রহ ৮৮ রান। তাঁর ২১ বলের ইনিংসটিতে ছিল চারটি চার ও দুটি ছয়ের মার। শামসুর রহমানের ৩৬ বলে ৫১ রানের ইনিংসটি সাজানো ছিল সাতটি চার দিয়ে। ব্যাট হাতে কম ভয়ংকর ছিলেন না নাসির হোসেন ও ড্যানজা হিয়াটও। মাত্র ১২ বলে ২৩ রান করেন নাসির। হিয়াট ১০ বলে করেন ১৬ রান। এ ম্যাচে ইমরুল কায়েসের সংগ্রহও ছিল ১৬ রান। রাজশাহীর হয়ে মুখতার আলী তিনটি ও মনির হোসেন দুটি উইকেট শিকার করেন।আজকের আগ পর্যন্ত ১০ ম্যাচে রংপুরের অর্জন ৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রাজশাহীর অর্জন ১০ পয়েন্ট।