প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে অপরাজিত ছিলেন ঠিক ৬ রানেই। পরের ম্যাচে ওপেনিংয়ে তুলে দেওয়া হলো তাঁকে। সুযোগটা কাজে লাগিয়ে গত পরশু চিটাগং কিংসের বিপক্ষে শামসুর রহমান করলেন ৫২ রান। রংপুর রাইডার্সের প্রথম জয়ে বড় অবদানও রাখলেন। তবে কার্যকারিতার দিক থেকে এগিয়ে থাকায় ৭ রান কম করেও ম্যাচসেরা হয়ে গিয়েছিলেন নাসির হোসেন। কাল আর সেই আক্ষেপটাও থাকল না। বরিশাল বার্নার্সের বিপক্ষে আবারও সর্বোচ্চ রান তাঁর। দল জিতল, ৪০ বলে ৬৬ রানের সেই ইনিংসটি শামসুরকে এনে দিল ম্যাচসেরার স্বীকৃতিও।