শামীমার দ্বিতীয় শিরোপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১তম জাতীয় মহিলা দাবার ভেন্যু নারায়ণগঞ্জ। টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের মেয়ে। টুর্নামেন্টের আরেক ফেবারিটের বাড়িও এই নারায়ণগঞ্জেই। সব মিলিয়ে প্রথমেই আপনি হয়তো ধরে নিয়েছেন, এবারের শিরোপাটাও নারায়ণগঞ্জেই যাচ্ছে। অনুমান ঠিক। নারায়ণগঞ্জেই গেছে শিরোপা। নারায়ণগঞ্জের দুই মেয়ে শামীমা আক্তার (লিজা) ও শারমিন সুলতানার (শিরিন) লড়াইয়ে জয়ী শামীমা।শামীমার এটা দ্বিতীয় শিরোপা। প্রথম শিরোপা জিতেছিলেন ২০০৫ সালে। গতবারের চ্যাম্পিয়ন শারমিন এবার না পারলেও দশম রাউন্ড পর্যন্ত সমানে সমান লড়ে গেছেন। কাল একাদশ রাউন্ডে শামীমা প্রতিভা তালুকদারের বিপক্ষে জয় পান, আর শারমিন হেরে যান নাজরানা খানের (ইভা) কাছে। সর্বোচ্চ ১৮ বার জাতীয় শিরোপা জিতে গিনেস বুকে নাম লেখানোর হাতছানি দেখা রানী হামিদ শেষ পর্যন্ত সাড়ে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।