শামীমার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন ম্যাচ জয়ের পর হেরে গেলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। আরলিন ডেভেলপার ৩২তম জাতীয় মহিলা দাবায় কাল বর্তমান চ্যাম্পিয়ন শামীমাকে হারালেন আরেক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। শামীমার হারে শীর্ষে উঠেছেন নাজরানা খান ইভা। চতুর্থ রাউন্ড শেষে সাড়ে তিন পয়েন্ট তাঁর। ৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দুইয়ে রানী হামিদ, শামীমা ও শারমিন।