শামীমের ক্যানসার জয়ের লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠে এসে ঢাকা মোহামেডানের জুনিয়র দলে অনুশীলন করেছিলেন কিছুদিন। শীর্ষ পর্যায়ে যেতে না পারলেও অনেক দিন ধরেই খেলছেন ঢাকার ফুটবলে। গায়ে তুলেছেন সিটি ক্লাব, বারিধারা, ভিক্টোরিয়া, বাড্ডার জার্সি। ফুটবলই তাঁর জীবন-জীবিকা। কিন্তু সেই শামীম মিয়ার ঠিকানা এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিছানা। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে এই ফুটবলারের জীবনে নেমে এসেছে ঘোর দুঃসময়। একা আর লড়াই করতে পারছেন না। পাশে চান ফুটবল অঙ্গনকে। তাই ফুটবলার, সংগঠক, বাফুফেসহ সবার কাছে রেখেছেন আর্থিক সহায়তার আবেদন। শামীমের ফোন নম্বর—০১৯৩৮০২৮১০০, ০১৯২৫৯৯১০৯৫।