শারজায় আজ পাকিস্তান-আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ক্রিকেটের স্বপ্নযাত্রা চলছেই। বছর দুয়েক আগেও তারা ছিল আইসিসির ডিভিশন ফাইভে। তরতরিয়ে পাঁচ ধাপ এগিয়ে এখন তারা আইসিসির সহযোগী ও অধিভুক্ত দেশগুলোর মধ্যে প্রতিষ্ঠিত শক্তি। খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে, দাপটে খেলছে ইন্টারকন্টিনেন্টাল কাপেও। যুদ্ধবিধ্বস্ত দেশটি এবার খেলতে যাচ্ছে টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে প্রথম ওয়ানডে। শারজায় আফগানিস্তানের প্রতিপক্ষ আজ পাকিস্তানের।ম্যাচটি আলাদা জায়গা পাচ্ছে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও। এই প্রথম ওয়ানডেতে কোনো টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি হচ্ছে অধিভুক্ত দেশ। আফগানিস্তান অবশ্য আগেই পা রেখেছে ওয়ানডের আঙিনায়। ১৮টি ওয়ানডে খেলে ফেলেছে সহযোগী দেশগুলোর সঙ্গে, জিতেছে এর ১১টিতেই। এবার ক্রিকেটের কুলীন দেশগুলোর একটির সঙ্গে নিজেদের সামর্থ্যটা পরখ করার পালা। পাকিস্তানের জন্য এই ম্যাচ ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু সোমবার। ওয়েবসাইট।