শারমিন-বিলকিসের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাতীয় মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে কালও গোল উৎসব হয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে। কিশোরগঞ্জের বিপক্ষে যশোর জিতেছে বিশাল ব্যবধানে (১১-০)। শারমিন চারটি ও বিলকিস তিনটি গোল করেছেন। দুটি গোল লিমার আর খালেদা করেছেন অন্যটি। বাফুফের সহসভাপতি মনজুর হোসেন মালু চট্টগ্রাম থেকে জানিয়েছেন, ‘এখানে খুব বৃষ্টি হচ্ছে। কিন্তু মাঠে পানি জমছে না বলে খেলা আয়োজনে বড় কোনো সমস্যা নেই। বৃষ্টির দিনে টুর্নামেন্ট আর কতটাই জমবে! তবে খেলায় দর্শক হচ্ছে। মেয়েদের খেলাও আগের চেয়ে ভালো হচ্ছে।’