শারমিন-সাদিয়ার জন্য বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি খেলোয়াড়দের বড় আক্ষেপ, ‘আমরা কোনো স্পনসর পাই না।’ সেই আক্ষেপ কমছে আস্তে আস্তে। শ্যুটার আসিফ হোসেন খান ও অ্যাথলেট সুমিতা রানীকে অনেক দিন ধরে মাসিক বৃত্তি দিচ্ছে সাদত স্মৃতি সংসদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ১৫ জন খেলোয়াড়কে দুটি শ্রেণীতে ভাগ করে বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে। তত দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো না এই সময়ে দেশের দুই সেরা মহিলা শ্যুটার—শারমিন আক্তার (রত্না) ও সাদিয়া সুলতানাকে। এই বৃত্তি দুজনেরই প্রথম।খেলোয়াড়দের বৃত্তি দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখছেন বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। সাদত স্মৃতি সংসদ তাঁর বাবার নামেই প্রতিষ্ঠিত। শারমিন-সাদিয়াকেও বৃত্তি দিচ্ছেন কুতুবউদ্দিন। তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান শেলটেক (প্রা.) শারমিনকে এবং এনভয় টেক্সটাইল সাদিয়াকে বৃত্তি দিচ্ছে। আপাতত বৃত্তি দেওয়া হবে এক বছর।কাল শেলটেকের অফিসে আয়োজিত অনুষ্ঠানে দুই শ্যুটারের হাতে মাসে ১০ হাজার টাকা করে ছয় মাসের টাকা তুলে দেওয়া হয়েছে। এনভয় ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) তৌফিক এম সেরাজ টাকা তুলে দেন শ্যুটারদের হাতে।