শারমিনের ৬৪ বলে ১০৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগে ৬৪ বলে সেঞ্চুরি করেছেন জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাবের ওপেনার শারমিন আক্তার। বিকেএসপিতে তাঁর ৬৭ বলে অপরাজিত ১০৫ ও আরেক ওপেনার রুবিয়া হায়দারের অপরাজিত ৬৬ রানের সৌজন্যে আরবান স্পোর্টস অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টের সামনে ২১ ওভারে ১৮৯ রানের লক্ষ্য দেয় জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব।
জবাবে আরবান স্পোর্টস অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ৮ উইকেটে মাত্র ৪৮ রান করে ম্যাচ হেরেছে ১৪১ রানের বিশাল ব্যবধানে। দিনের অন্য ম্যাচে বিকেএসপিকে (৬৬) ৬ উইকেটে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব (৬৭)।