পায়ের চোটে মৌসুমের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন মাঠের বাইরে। স্টেফান এল শারাউইয়ি গত চার মাস আসলে ছিলেন ফুটবল দর্শক। এখন অবশ্য চোট কাটিয়ে উঠেছেন, যুবদলের হয়ে একটা ম্যাচে মাঠেও নেমেছেন এসি মিলান স্ট্রাইকার। তবে তার আগে দারুণ একটা সুসংবাদ পেলেন। ইতালি কোচ সিজারে প্রানদেল্লি ফিটনেস পরীক্ষার জন্য ডেকেছেন তাঁকে। শারাউইয়ি তাই বুক বাঁধছেন আশায়, ‘আমার বিশ্বাস, আমি বিশ্বকাপে যেতে পারব। আমি ইতালির জার্সি গায়ে চড়াতে চাই। আমাকে ফিটনেস পরীক্ষা দিতে ডাকার জন্য প্রানদেল্লিকে ধন্যবাদ জানাই। বিশ্বকাপের দলে ডাক পাওয়ার আশায় আছি আমি।’ ইতালির হয়ে ২০১২ সালের আগস্টে অভিষেকের পর দশটি ম্যাচও খেলেছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার। ওয়েবসাইট।