শারাপোভা না হালেপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিয়া শারাপোভা ফ্রেঞ্চ ওপেন জেতেন দুই বছর আগে৷ আজ আবার সেই শিরোপা জেতার সুযোগ রুশ তারকার সামনে৷ প্রতিপক্ষ রোমানিয়ান তরুণী সিমোনা হালেপ, যাঁর সামনে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি৷ দুজনের আগের তিন সাক্ষাতের সব কটি জয়ই শারাপোভার৷
হালেপের বাবা ছিলেন ফুটবলার। রোমানিয়ার পেশাদার লিগের দ্বিতীয় সারির দলে খেলেছেন। তবে বাবার পথে হাঁটেননি হালেপ৷ বেছে নেন টেনিস৷ গত বছর হয়েছেন ডব্লুটিএর সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড়, জেতেন ৬টি শিরোপা। র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিনে। পরশু প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামেরও ফাইনালে উঠলেন ২২ বছরের হালেপ। গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা প্রথম রোমানিয়ান মহিলা টেনিস খেলোয়াড়ও তিনি। এর আগে হালেপের সর্বোচ্চ সাফল্য ছিল, এ বছরেই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠা।
আগামীকাল পুরুষ এককের ফাইনাল৷ লাটভিয়ার আর্নেস্তস গুলবিসকে হারিয়ে ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ৷
তাঁর প্রতিপক্ষ রাফায়েল নাদাল; সেমিতে হারিয়েছেন অ্যান্ডি মারেকে৷ এএফপি।