শারাপোভার আরেকটি মুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালেপকে হারিয়ে শারাপোভার ফ্রেঞ্চ ওপেন জয়ের উল্লাস l এএফপি
হালেপকে হারিয়ে শারাপোভার ফ্রেঞ্চ ওপেন জয়ের উল্লাস l এএফপি

পয়েন্ট নিশ্চিত হওয়ার জন্য প্রযুক্তির সাহায্য নিলেন চেয়ার আম্পায়ার। হক-আই মারিয়া শারাপোভার পক্ষে রায় দিতেই মাটিতে লুটিয়ে পড়লেন রুশ কন্যা। তিন ঘণ্টা দুই মিনিটের লড়াই শেষে ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটা হাতে তুলতে পারলেন শারাপোভা, যেটি ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের দ্বিতীয় দীর্ঘতম ফাইনাল। অন্যদিকে স্বপ্নের ট্রফিটা হাতছোঁয়া দূরত্ব থেকে চলে গেল সিমোনা হালেপের। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেও হেরে গেলেন অভিজ্ঞতার কাছে। রোমানিয়ার তরুণীকে ৬-৪, ৬-৭ (৫/৭), ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন শারাপোভা৷ দুই বছর পর আবারও জিতলেন ফ্রেঞ্চ ওপেন৷ মেয়েদের এককে তিন সেটের ফাইনাল যেন ভুলেই গিয়েছিল ফ্রেঞ্চ ওপেনের দর্শকেরা। ২০০১ সালে খেলেছিলেন জেনিফার ক্যাপ্রিয়াতি এবং কিম ক্লাইস্টার্স। ওয়েবসাইট।