শারাপোভার বক্সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিস তো ভালোবাসেনই, মারিয়া শারাপোভা ভালোবাসেন আরও একটা খেলা—বক্সিং। চাইলেও টেনিসে আসার পর বক্সিংটা আর শেখা হয়ে ওঠেনি তাঁর। এই দীর্ঘ সুপ্ত বাসনাটা অবশেষে ডানা মেলল। ডোপিংয়ের দায়ে ১৫ মাস নিষিদ্ধ থাকার সময়টা কাজে লাগিয়ে এবার শিখে নিলেন পাঞ্চ, হুক, জ্যাবের কৌশল। কোর্টের বাইরে থাকার সময়টায় নিজের শরীর যাতে ফিট থাকে, বক্সিং শেখার সেটাও একটা কারণ বলে জানিয়েছেন রুশ টেনিস সুন্দরী। বুলগেরিয়ান টেনিস খেলোয়াড় গ্রিগর দিমিত্রভের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর শারাপোভা এখন ‘সঙ্গীহীন’। তবে সাবধান, তাঁর কাছে ঘেঁষার চেষ্টা করবেন না! কারণ? উত্তরটা শারাপোভার কথায়ই পেতে পারেন, ‘কাউকে কাউকে আমার পেটাতে ইচ্ছা করে। অপছন্দের কাউকে কল্পনায় পেটানোর জন্য এটা দারুণ উপায়।’ ফক্স স্পোর্টস।