শারাপোভা-ইরানির প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক জয়েই ধরা দিয়েছে দারুণ দুটো অর্জন। ২০০৭ সালে এবং গত বছর আটকে গিয়েছিলেন শেষ চারেই। কাল পেত্রা কেভিতোভাকে (৬-৩, ৬-৩) হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে গেছেন মারিয়া শারাপোভা। নিশ্চিত করেছেন আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠাও। শারাপোভার সামনে এখন আরেকটি দারুণ অর্জনের হাতছানি, ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম! শারাপোভার বাধা যিনি, তাঁর সামনে আবার হাতছানি প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের। প্রথম সেমিফাইনালকে প্রথম ফাইনালের সিঁড়ি বানিয়ে ইরানি হারিয়েছেন সামান্থা স্টোসুরকে (৭-৫, ১-৬, ৬-৩)। এ নিয়ে টানা তিনবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে থাকছে ইতালির প্রতিনিধি।ক্যারিয়ার গ্র্যান্ড স্লামের হাতছানি নোভাক জোকোভিচের সামনেও। টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়ের পথে থাকা জোকোভিচকে ফেবারিট বলা যাচ্ছে না তাঁর সেমিফাইনাল প্রতিপক্ষের নাম রজার ফেদেরার বলেই। জোকোভিচ-ফেদেরার দুজনই বলেছেন, ম্যাচের ভাগ্য একমাত্র ঈশ্বরই বলতে পারেন! আরেক ফাইনালে মুখোমুখি হবেন দুই স্প্যানিশ রাফায়েল নাদাল ও ডেভিড ফেরার। তবে ক্লে কোর্ট-সম্রাটের মুখোমুখি হওয়ার আগেই যেন হার মেনে নিয়েছেন ফেরার, ‘রাফার (নাদাল) বিপক্ষে ম্যাচ জেতা প্রায় অসম্ভব।’ এএফপি।