শারাপোভা এখন দুইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকে রুপা জিতেছেন। এই সুবাদে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে মেয়েদের এককে তিন থেকে দুই নম্বরে উঠে এসেছেন রাশিয়ার গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা।ব্রোঞ্জ পদকজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা আগের মতো শীর্ষস্থানটা দখলে রেখেছেন। তবে অলিম্পিকের এককে এবং দ্বৈতে বোন ভেনাসের সঙ্গে সোনা জয় করা সেরেনা উইলিয়ামসের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চতুর্থ স্থানে আছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। মেয়েদের এককে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়া পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কা দুই থেকে তিনে নেমে গেছেন। মেয়েদের এককে শীর্ষ ১০:১. ভিক্টোরিয়া আজারেঙ্কা২. মারিয়া শারাপোভা৩. আগনিয়েস্কা রাদওয়ানস্কা৪. সেরেনা উইলিয়ামস৫. সামান্থা স্টোসুর৬. পেত্রা কেভিতোভা৭. অ্যাঞ্জেলিক কেরবার৮. ক্যারোলিন ওজনিয়াকি৯. সারা এরানি১০. মারিওন বারতোলিসূত্র: ওয়েবসাইট।