শারাপোভাকে হারিয়ে ফাইনালে লি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন লি না। কিন্তু সেবার কিম ক্লাইস্টার্সের কাছে হেরে শিরোপাটা অধরাই থেকে গিয়েছিল এই চীনা টেনিস তারকার। এবার আবার প্রথম এশিয়ান হিসেবে গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছেন তিনি। আজ মেয়েদের এককে মারিয়া শারাপোভাকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে উঠে গেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে।প্রথম সেটে শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন লি না। এরপর সহজেই ৬-৪ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে বেশ কয়েকটি ভুল করার ফলে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। শারাপোভাও আপ্রাণ চেষ্টা করেছিলেন খেলায় ফেরার। কিন্তু ৪-৪ গেমে সমতা ফেরানোর পরও শেষ পর্যন্ত ৭-৫ গেমের হার মেনে নিয়ে কোর্ট ছাড়তে হয়েছে এই রাশিয়ান তারকাকে।ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সিসকো শিভোনে এবং আ মারিওন বার্তোলির মুখোমুখি হবেন লি না। রয়টার্স।