শারাপোভাকে হারিয়ে সোনা জিতলেন সেরেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শারাপোভাকে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক টেনিসের এককে সোনা জিতেছেন সেরেনা উইলিয়ামস। আজ উইম্বলডন সেন্টার কোর্টে রুশ তারকা শারাপোভাকে ৬-০, ৬-১ ব্যবধানে হারিয়ে অলিম্পিক সোনা জয়ের স্বাদ পেলেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। এর আগে সব কটি গ্র্যান্ড স্লাম জিততে পারলেও অলিম্পিক এককের সোনা জয়ের স্বাদ পাননি সেরেনা উইলিয়ামস। আজ শারাপোভার বিপক্ষে সহজ জয় দিয়ে সেই অপূর্ণতাও পূরণ করলেন টেনিসের সাবেক এক নম্বর তারকা। এই জয় পেতে মাত্র ৬২ মিনিট সময় লেগেছে সেরেনার।অন্যদিকে আরেক রুশ মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।—রয়টার্স