শারাপোভার প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা যত বড়, জীবন তত বড় না। মারিয়া শারাপোভার আফসোস! ভ্যালেন্টাইনস ডেতে ভালোবাসা সম্পর্কে নিজের ধারণা ভক্তদের জানিয়েছেন এই টেনিস তারকা। কদিন আগে ভুয়াচিচের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। বর্তমান প্রেমিক নিয়ে গুঞ্জন থাকলেও শারাপোভা আসলে এখন একাই। কাতার ওপেনে খেলতে আসা শারাপোভাকে জিজ্ঞেস করা হয়েছিল ভালোবাসা দিবসে কাছের মানুষকে কাছে পেয়েছেন কিনা। বলেছেন, ‘দোহায় আমার সঙ্গে আছে আমার কোচ, ট্রেনার আর ফিজিও। এদের কারও সঙ্গেই তো প্রেম করছি না। তাই...।’ তাঁর কি অনেক প্রেমিক? শারাপোভার উত্তর, ‘অবশ্যই, জীবনটা যে অনেক ছোট।’ ওয়েবসাইট।