শারাপোভার বিদায়ঘণ্টা বাজালেন লি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন আকাশে উড়ছিলেন মারিয়া শারাপোভা। প্রতিপক্ষ খেলোয়াড়েরা তাঁর কাছে পাত্তাই পাচ্ছিলেন না। তবে ফর্মের তুঙ্গে থাকা রাশিয়ার এই গ্ল্যামার গার্লকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেছেন চীনের লি না।লি না আজ বৃহস্পতিবার শারাপোভাকে হারিয়েছেন ৬-২, ৬-২ গেমে। খেলার ফলই বুঝিয়ে দেয়, এ ম্যাচে লি নার কাছে কতটা অসহায় ছিলেন শারাপোভা।ম্যাচ শেষে নিজের ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন শারাপোভা। একই সঙ্গে গেয়েছেন প্রতিপক্ষের জয়গানও। ‘আমি মনে করি, ও (লি না) অসাধারণ খেলেছে। অবশ্য লি না আমার চেয়ে আক্রমণাত্মক ছিল। আমি সব সময় রক্ষণাত্মক ছিলাম। ও আমাকে আজ আমার মতো করে খেলতে দেয়নি।’ বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর সংবাদ সম্মেলনে শারাপোভার প্রতিক্রিয়া।এই ম্যাচের আগপর্যন্ত শারাপোভার পারফরম্যান্সটা এবার দেখা যাক। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে উপহার দিয়েছেন ‘ডাবল বেগল’। প্রথম রাউন্ডে ৬-০, ৬-০। দ্বিতীয় রাউন্ডেও একই ফল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম গেমে অবশ্য হেরে গিয়েছিলেন। তবে এরপর আর পাত্তাই পাননি বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেন্স। ৬-১, ৬-০ গেমে জিতে শারাপোভা গড়েন উন্মুক্ত যুগে সবচেয়ে কম গেমে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড। সেমিফাইনালেও হেসেখেলে ওঠেন শারাপোভা। স্বদেশি একাতেরিনাকে ৬-২, ৬-২ গেমে হারান তিনি। সূত্র: রয়টার্স।