শারাপোভার সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর লাল দুর্গ জয় করেছিলেন। এবারও ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারলেন না মারিয়া শারাপোভা। সেরেনা উইলিয়ামসের কাছে ফাইনালে হারলেন সরাসরি সেটে। সেরেনার সামনে দাঁড়ালেই শারাপোভা কোথায় যেন হারিয়ে যান। হারলেন টানা ১৩ ম্যাচে। এই পরাজয়ে রুশ তারকার কোনো আক্ষেপ থাকতে পারে না। সেরেনার শ্রেষ্ঠত্বই হয়তো মেনে নিয়েছেন, কিন্তু মুখে সেটা স্বীকার করেননি, ‘জীবনে খুব বেশি আক্ষেপ আমি করিনি। আমি আসলে এটা একদমই করতে চাই না। আপনাকে সামনে এগোতে হবে। এটা কোনো অজুহাত নয়, কিন্তু সে (সেরেনা) আসলেই খুব ভালো খেলেছে।’ এএফপি।