শালকের রাউল-বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শালকের জার্সি গায়ে শেষ ম্যাচে রাউল  এএফপি
শালকের জার্সি গায়ে শেষ ম্যাচে রাউল এএফপি

৭৮ হাজার সমর্থকের ‘রাউল, রাউল’ ধ্বনিতে গমগম করছিল স্টেডিয়াম। রাউল গঞ্জালেজ জার্মান ক্লাব শালকেতে খেলেছেন দুই বছর, কিন্তু এর মধ্যেই হয়ে গিয়েছিলেন ক্লাবের নয়নের মণি। গত পরশু শালকের জার্সি গায়ে খেলে ফেললেন নিজের শেষ ম্যাচ।
গত বছরেই কাতারি ক্লাব আল সাদে নাম লিখিয়েছেন ৩৬ বছর বয়সী রাউল। শালকের পক্ষে বিদায়ী ম্যাচটা হয়েছে তাঁর সাবেক ও বর্তমান ক্লাবের মধ্যে। প্রথমার্ধে শালকের হয়ে খেলার পর দ্বিতীয়ার্ধে আল সাদের হয়ে মাঠে নামেন রাউল।
শালকে ম্যাচটা জিতেছে ৯-০ গোলে। ২০১০ সালে রিয়াল মাদ্রিদ থেকে জার্মান ক্লাবটিতে আসেন রাউল।
এতটাই জনপ্রিয় হয়ে যান, তাঁর সম্মানে সাত নম্বর জার্সিটাকে অনির্দিষ্টকাল তুলে রাখারই সিদ্ধান্ত হয়েছিল। যদিও এ মৌসুমে সেটা দেওয়া হয়েছে প্রতিশ্রুতিশীল ম্যাক্স মেয়ারকে। বিদায়বেলায় তাই স্প্যানিশ স্ট্রাইকার ছিলেন আবেগাপ্লুত, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মান। শালকে যেন আমার নিজের বাড়ি, আর নীল-সাদাটা চিরদিনের।’ ওয়েবসাইট।