শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতাল হয়ে গাড়ি চালানোর ‘মজা’ হাড়ে হাড়েই টের পাচ্ছেন জেমস ফকনার। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন আগেই। পরশু এই অলরাউন্ডার পেলেন আরও বড় শাস্তি। আগামী দুই বছর গাড়ির চালকের আসনে বসতে পারবেন না। শুধু তা-ই নয়, ফকনারকে ১০ হাজার পাউন্ড জরিমানাও গুনতে হচ্ছে। মদ্যাসক্তি কাটিয়ে উঠতে পুনর্বাসনপ্রক্রিয়ায় মধ্য দিয়েও যেতে হবে তাঁকে। পরশু ম্যানচেস্টারের ম্যাজিস্ট্রেট আদালত এই শাস্তি দিয়েছেন বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড়কে। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলা ফকনার গত ২ জুলাই স্বাভাবিক গতিসীমার চেয়ে প্রায় তিন গুণ গতিতে টয়োটা চালিয়েছিলেন। নিয়মভাঙার এখানেই শেষ নয়, দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আরেকটি গাড়িকে ধাক্কাও দিয়েছিলেন। ঘটনার দায় স্বীকার করে দুঃখ প্রকাশও করেছেন ফকনার। এবার ঘটনা থেকে শিক্ষা নিলেই হয়! ক্রিকইনফো।