শাস্তি কমানোর আপিল আশরাফুলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে আট বছরের জন্য বহিষ্কার করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে।তবে তিনি চান আরও আগে ক্রিকেটে ফিরতে। সে জন্য বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান সাবেক বিচারপতি আবদুর রশীদ বরাবর কাল আপিল করেছেন আশরাফুল।
আপিল করার বিষয়টি টেলিফোনে আশরাফুলই কাল রাতে নিশ্চিত করেছেন, ‘আমার আইনজীবী ডিসিপ্লিনারি কমিটির প্রধানের কাছে আপিলের কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন। আমি আট বছরের আগেই ক্রিকেট খেলায় ফিরতে চাই। সে জন্য আইনজীবীর মাধ্যমে শাস্তি কমানোর জন্য আপিল করেছি।’
আকসু ৯ জনের বিরুদ্ধে বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ আনলেও ট্রাইব্যুনালের বিচারে শাস্তি পেয়েছেন চারজন। অবশ্য এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আইসিসি এবং বিসিবিও।