সাফল্যে সঙ্গী। ব্যর্থতায়? উত্তরটা ভালোমতোই জেনে গেলেন টাইসন গে। ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার সংবাদ চাউর হওয়ার পরদিনই যে বড় এক স্পনসর হারালেন এই মার্কিন স্প্রিন্টার। কাল বিখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়ে দিয়েছে গের সঙ্গে সম্পাদিত তাদের সব চুক্তি স্থগিত করা হয়েছে। অ্যাথলেটদের সঙ্গে অ্যাডিডাসের চুক্তিপত্রে শর্তই থাকে কোনো খেলোয়াড় ডোপ বা এ রকম কোনো কিছুর জন্য দোষী প্রমাণিত হলে চুক্তি বাতিল বা স্থগিত করতে পারবে। সেই শর্ত মেনেই ২০০৫ সাল থেকে গের সঙ্গে থাকা অ্যাডিডাস আপাতত সরে দাঁড়াল। রয়টার্স।