শাস্তি পাচ্ছেন সানডেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার কাপের ফাইনালে অশোভন অঙ্গভঙ্গি করার কারণে শাস্তি পেতে চলেছেন মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবা। আবাহনীর বিপক্ষে গত শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টাইব্রেকারের শুরুতেই গোল করে সানডে সেটি উদ্যাপন করেন শর্টস খুলে ফেলে। মজার ব্যাপার, এই সানডেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন!এখন ওই পুরস্কারটাও বাফুফে ফিরিয়ে নিতে চায়। সানডেকে বাংলাদেশের ফুটবলে আজীবন নিষিদ্ধ করার কথাও ভাবা হচ্ছে। কাল সুপার কাপ কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে ডিসিপ্লিনারি কমিটিকে।সুপার কাপের সেমিফাইনাল শুরুর নির্ধারিত সময়েরও ১৫ মিনিট পর লাইনআপে দাঁড়ানোর অপরাধে মোহামেডানকে এক লাখ টাকা জরিমানা ও দলীয় ম্যানেজারকে সতর্ক করেছে কমিটি। তবে মোহামেডান মাঠে নামার পর প্রতিপক্ষ শেখ জামাল ড্রেসিংরুমে গিয়ে ১০ মিনিট পর মাঠে নামলেও বিস্ময়করভাবে তাদের ‘ক্ষমা’ করা হয়েছে। এ ছাড়া ফাইনালে কয়েক মিনিট পর মাঠে নামায় আবাহনী-মোহামেডান দুই দলকেই সমান ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।