শাস্তি পেলেন দুজনই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি টুর্নামেন্টের জন্য বহিষ্কৃত হলেন জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি)। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বিজয় দিবস হকিতে সোনালী ব্যাংকের জার্সি পরে খেলা মোহামেডানের এই খেলোয়াড়কে। গত বৃহস্পতিবার ঢাকা ব্যাংক বিজয় দিবস হকির ফাইনালে রাসেল মাহমুদের স্টিকের আঘাতে আহত হন মুক্তবিহঙ্গের খেলোয়াড় ফারুক। ওই ম্যাচের আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে কাল জরুরি সভায় বসে ফেডারেশনের টুর্নামেন্ট কমিটি। সভায় রাসেল মাহমুদের পাশাপাশি ফারুককেও শাস্তি দেওয়া হয়। একটি টুর্নামেন্টের জন্য বহিষ্কার করা হয়েছে গত মৌসুমে আবাহনীর অধিনায়ক ফারুককে। তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও দিতে হবে।