শাস্তি পেলেন শ্রীলঙ্কার তিন আম্পায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ ১০ বছরের জন্য বহিষ্কার হয়েছেন আগেই। একই ঘটনায় এবার শ্রীলঙ্কার তিন আম্পায়ারকেও শাস্তি দিল শ্রীলঙ্কা ক্রিকেট। তাঁদের মধ্যে সাগারা গালাগে নাদিরের মতোই ১০ বছরের জন্য বহিষ্কার হয়েছেন। তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে মরিস ডি লা জিলওয়াকে। অভিযুক্ত আরেক আম্পায়ার গামিনি দিশানায়েকেকে দেওয়া হয়েছে পদাবনতি। আগামী এক বছরের জন্য কেবল নিচু সারির ঘরোয়া ক্রিকেটেই আম্পায়ারিং করতে পারবেন তিনি।নাদির ও শ্রীলঙ্কান আম্পায়ারদের সঙ্গে ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টিভির ফাঁদে পড়েছিলেন দুই পাকিস্তানি আম্পায়ারও। গোপন ক্যামেরার সামনে তাঁরা সবাই অর্থের বিনিময়ে ম্যাচে যেকোনো সিদ্ধান্ত দিতে রাজি বলে জানিয়েছিলেন। এএফপি।