শাস্তি পেলেন সিমিওনে-আলোনসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ মে লিসবনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সেই দৃশ্যটির কথা মনে থাকার কথা অনেকেরই। ম্যাচ শেষের আগে আগে দৌড়ে মাঠের ভেতর ঢুকে রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানের দিকে তেড়ে যান অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। ভারানে বল মেরেছিলেন তাঁর দিকে! সেই ঘটনায় তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা।
একই ম্যাচের অন্য এক ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধ রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসোও। নিষেধাজ্ঞার কারণে সেদিন রিয়ালের বেঞ্চেও থাকতে পারেননি আলোনসো। জায়গা হয় গ্যালারিতে। কিন্তু অতিরিক্ত সময়ে গ্যারেথ বেল দলকে এগিয়ে দেওয়ার পর আলোনসো মাঠে ঢুকে উদ্যাপন করেন সতীর্থদের সঙ্গে! তাঁদের নিষেধাজ্ঞার সঙ্গে অ্যাটলেটিকোকে ২১ হাজার ইউরো ও রিয়ালকে ১৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। গোলডটকম।