শাস্তি প্রত্যাহার চেয়ে জিমিদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এশিয়া কাপে বাজে খেলেছিল বাংলাদেশ হকি দল৷ নেপথ্যে ছিল অনেক কারণ৷ তদন্ত কমিটিরসহ কোচ-ম্যানেজারের প্রতিবেদনের ভিত্তিতে চার অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানাকে শাস্তি দেওয়া হয়৷ প্রথম তিনজন লিগে দুই বছর ও জাতীয় দলে নিষিদ্ধ হন তিন বছর৷ শেষের জনের শাস্তি এক বছর কম৷ এরই মধ্যে একটা িলগ শেষ হয়েছে৷ গতকাল চার খেলোয়াড় শাস্তি প্রত্যাহার চেয়ে হকি ফেডারেশনের কাছে চিঠি দিয়েছেন৷ জিমি জানিয়েছেন, ‘আমরা খেলতে চাই৷ তাই শাস্তি বাতিল চেয়ে চিঠি দিয়েছি ফেডারেশনে৷’