প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক সময় শাস্তি দিয়েও অপরাধীকে ভুলটা বোঝানো যায় না। অন্যভাবে সেটা করা যেতে পারে। জার্মান ফুটবলার কেরেম ডেমিরবে যা করেছেন, তাতে নিষেধাজ্ঞার মতো শাস্তিই তাঁর হওয়ার কথা। সেটা পেয়েছেন, তবে তাঁর ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ ‘শাস্তিটা’ দিয়েছে অন্যভাবে। ডেমিরবের অপরাধ, জার্মান লিগের ম্যাচ চলার সময় একটা আপত্তিকর মন্তব্য করেছিলেন। ওই ম্যাচের রেফারি ছিলেন বিবিয়ান স্টিনহাউস, এই মহিলা রেফারি পুরুষদের খেলাও নিয়মিতই পরিচালনা করেন। স্টিনহাউস লাল কার্ড দেখিয়েছিলেন ডেমিরবেকে, মেজাজ হারিয়ে ওই ফুটবলার বলে বসেন, ‘ছেলেদের ফুটবলে মেয়েদের কোনো জায়গা নেই।’ এই মন্তব্যের জন্য পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ডেমিরবে। কিন্তু ফরচুনা তাঁকেই পরে ক্লাবের মেয়েদের ফুটবল দলের একটা ম্যাচে রেফারির দায়িত্ব দিয়েছে। এবার যদি ডেমিরবের বোধোদয় হয়! এএফপি।