শাস্তি বাড়েনি পিস্টোরিয়াসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু সময়ের জন্য স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন অস্কার পিস্টোরিয়াস। না, বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের দায় থেকে মুক্তি মেলেনি দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেটের; তবে নতুন করে সাজাও বাড়েনি তাঁর।
২০১৩ সালে ভালোবাসা দিবসে বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। প্রথমে ১৫ বছরের সাজা পেলেও তাঁর শারীরিক অক্ষমতা, সুনির্দিষ্ট প্রমাণের অভাব ও শাস্তির আগেই কিছুদিন জেল খাটাকে কারণ দেখিয়ে সময়টি কমিয়ে ৬ বছরে আনা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট না হওয়ায়, আপিল করেন এ রায়ের বিরুদ্ধে। কিন্তু গতকাল জোহানেসবার্গের এক উচ্চ আদালতে বিচারক থোকোজিলে মাসিপা এ আপিল সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই (শাস্তি বৃদ্ধি পাওয়ার)—এ কারণ দেখিয়ে আপিল খারিজ করে দিয়েছেন।
পিস্টোরিয়াসের শাস্তি বাড়াতে চাইলে এখন বাদীপক্ষকে যেতে হবে সর্বোচ্চ আদালতে। এএফপি।