শাস্তি হচ্ছে না রোবেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাইভিং-কাণ্ড স্বীকার করেও শাস্তি হচ্ছে না রোবেনের ছবি: রয়টার্স
ডাইভিং-কাণ্ড স্বীকার করেও শাস্তি হচ্ছে না রোবেনের ছবি: রয়টার্স

‘ডাইভ’ বিতর্কে শাস্তি হচ্ছে না ডাচ উইঙ্গার আরিয়েন রোবেনের। ফিফা এ ব্যাপা েখোলাখুলিই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

আরিয়েন রোবেনের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘ দিন ধরেই। ফুটবল মাঠে ডাইভিংয়ের প্রতীকই হয়ে আছেন তিনি। দুর্দান্ত খেলোয়াড়ী-সামর্থ্যের বাইরেও একজন পাকা অভিনেতা হিসেবেও তিনি কুখ্যাত। মাঠে তাঁর মাত্রাতিরিক্ত ডাউভিং-প্রবণতা আলোচনা-সমালোচনার ঝড় তোলে প্রায়ই। বিশ্বকাপ শুরুর আগে তিনি এই প্রবণতার কারণে তাঁর সমালোচনায় মেতেছিলেন সতীর্থ ব্রুনো-মার্টিনস ইন্ডি। গত মৌসুমে বায়ার্নের হয়েও একই কাণ্ডে সমালোচিত তিনি।তাঁর ডাইভিংয়ে বলি হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছিলেন,  ‘কোনো কিছু না ঘটলেও অনেক কিছু ঘটনার ভান করতে পারে রোবেন। সে খুব ভালো একজন ডাইভার। আর এটাই ওর খেলার অংশ।’ অথচ মাঠের খেলায় এই রোবেন এই মুহূর্তে বিশ্ব-সেরাদেরই একজন।

মেক্সিকো ম্যাচে বারবার ডাইভ দিয়ে তিনি বিভ্রান্ত করেছেন রেফারিকে। খেলার একেবারে শেষ লগ্নে আদায় করে নিয়েছেন দলের জয়সূচক পেনাল্টিও। মেক্সিকোর কোচ মিগুয়েইল হেরেরা তো সরাসরিই রোবেনকে ‘প্রতারক’ হিসেবে অভিহিত করেছেন। তবে খেলার প্রথমার্ধে কিছু দুই-একটি ডাইভের কথা স্বীকার করলেও জয়সূচক পেনাল্টিটি ঠিকই ছিল বলে মন্তব্য করেছেন রোবেন। নিজের ডাইভ-কাণ্ডের কারণে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন।

মাঠে রেফারিকে অভিনয়ের মাধ্যমে বিভ্রান্ত করে সুবিধা আদায়, ফিফার আচরণ-বিধিতে শাস্তিমূলক অপরাধ হিসেবেই পরিগণিত। কিন্তু ডাইভিংয়ের ব্যাপারটি স্বীকার করাতেই খুব সম্ভবত ফিফার শাস্তির হাত থেকে বেঁচে গেলেন রোবেন। এএফপি।