শাস্তির খড়্গ ঝুলিয়ে দিল পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানো আর বল টেম্পারিং বিতর্কে মাঝেমধ্যেই উঠে আসে পাকিস্তানি ক্রিকেটারদের নাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশের ক্রিকেটারদের এই অপকর্ম থেকে ফেরানোর উদ্যোগ নিয়েছে। এখন থেকে টেম্পারিং কিংবা ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা তো হবেই, এমনকি বহিষ্কারও করা হতে পারে ক্রিকেটারদের। পিসিবির একটি সূত্র জানায়, কোনো ক্রিকেটার ম্যাচ পাতানো, বাজি এবং বল টেম্পারিংয়ে জড়িত থাকলে নতুন ধারা অনুযায়ী তাঁকে ৫ থেকে ২০ লাখ রুপি জরিমানা করা হতে পারে। অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ ম্যাচের বহিষ্কারাদেশ। আচরণবিধিতে যোগ করা হয়েছে আরও কিছু শাস্তি। ড্রেসিংরুম বা মাঠে মোবাইল ফোন ব্যবহার করলে জরিমানা ৫০ হাজার থেকে ২ লাখ রুপি। আর কোনো অনুষ্ঠানে যোগ দিলে জরিমানা ১ থেকে ৫ লাখ রুপি।বোর্ডের অনুমতি না নিয়ে বিদেশি কোনো লিগে খেলতে গেলে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের বহিষ্কারাদেশ। জরিমানার অঙ্কটা হতে পারে ৫ থেকে ৫০ লাখ রুপি। কোনো ক্রিকেটার পিসিবির বিরুদ্ধে হুমকিমূলক বিবৃতি দিলে, অবসর নিয়ে মিডিয়ায় কথা বললে, বোর্ড বা সতীর্থদের সমালোচনা বা স্পর্শকাতর মন্তব্য করলে, সুনির্দিষ্ট কারণ ছাড়া নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে রাখলে তাঁর জরিমানা হতে পারে ৫ থেকে ৫০ লাখ রুপি, অথবা বহিষ্কার হতে পারেন সর্বোচ্চ ৬ ম্যাচের জন্য। ওয়েবসাইট।