শাস্তির মুখে শারজিল-লতিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাময়িক নিষিদ্ধ থাকা শারজিল খান আর খালিদ লতিফের জন্য আরও বড় শাস্তিই অপেক্ষা করছে। লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের এই দুই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের দুজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচটিতে শারজিল ও লতিফের আচরণ সন্দেহজনক মনে হয়েছিল পিসিবির কাছে। ওই ম্যাচে চার বল খেলে ১ রান করে আউট হয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে দলে নিয়মিত শারজিল। আর লতিফ ম্যাচটি খেলেননি। ম্যাচটিতে পেশোয়ার জালমির কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হেরে গিয়েছিল তাঁদের দল ইসলামাবাদ ইউনাইটেড। ক্রিকইনফো।