শাস্তির মুখে শোয়েইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড-ওয়েস্টহাম ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার উইন্সটন রিডকে কনুই মেরেছিলেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। অক্রীড়াসুলভ এই আচরণের জন্য ইউনাইটেড মিডফিল্ডারের বিপক্ষে অভিযোগ গঠন করেছে এফএ। আগামীকাল দুপুর পর্যন্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। সাবেক তিন রেফারিকে নিয়ে গঠিত প্যানেলের বিচারে দোষী প্রমাণিত হলে শোয়েনস্টাইগার তিন ম্যাচ নিষিদ্ধ হবেন। এএফপি।