শাস্তির মুখোমুখি দুই সহোদর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের নিয়ম লঙ্ঘন করে অস্ট্রেলীয় মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য শাস্তি হতে পারে কামরান আকমল ও উমর আকমলের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পিসিবির চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারীকে।পিসিবি বলে এসেছে হোবার্টে নতুন উইকেটকিপার সরফরাজ আহমেদ খেলছেন। কিন্তু পিসিবির অবস্থান জানার পরও কামরান আকমল অস্ট্রেলীয় মিডিয়াকে বরাবরই বলে এসেছেন শেষ টেস্টে তিনি খেলবেন। ব্যাপারটা ভালোভাবে নেয়নি পিসিবি। আর উমর মিডিয়াকে বলেছিলেন তাঁর পিঠে চোট। ধারণা করা হচ্ছে, বড় ভাই আকমলকে জায়গা করে দিতেই চোটের কথা বলেছিলেন উমর। কারণ তাঁর স্ক্যান রিপোর্টে চোটের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওয়েবসাইট।