শাহজাহান ৭৫তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সাংহাইয়ে বিশ্ব সাঁতারে কাল প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশের সাঁতারু শাহজাহান আলী। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৮০ জনের মধ্যে তাঁর অবস্থান ৭৫তম। টাইমিং ১ মিনিট ১০.৯২ সেকেন্ড। দেশে ১ মিনিট ৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড করেছেন শাহজাহান। সেই হিসাবে বিশ্ব সাঁতারে বাজে টাইমিংই করেছেন দক্ষিণ এশিয়ান গেমসে সোনাজয়ী এই সাঁতারু। আজ ৫০ মিটার ব্রেস্টস্ট্রাকে নিশ্চয়ই চাইবেন নিজের সেরা টাইমিংটা করতে।