শাহবাজকে আনছে মোহামেডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় মোহামেডানে খেলেছেন। মোহামেডানের ডাকে কয়েকবার ঢাকায় এসেছেন। কিছুদিনের মধ্যে আবার আসছেন ‘হকির ম্যারাডোনা’ শাহবাজ আহমেদ। আসন্ন হকি মৌসুমে মোহামেডান হকি দল নিয়ে সপ্তাহ খানেকের একটা কর্মশালা পরিচালনা করবেন পাকিস্তানের এই তারকা। এবার কোটি টাকার বাজেট নিয়ে হকিতে সেরা দল গঠন করছে মোহামেডান। অনেক আগেই তারা মাঠে। এরই মধ্যে জাতীয় দলের রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান ও পিন্টুকে নিশ্চিত করা হয়েছে। জিমির পারিশ্রমিক ছয় লাখ টাকা, যা তিনি পেয়েও গেছেন। তারকাবহুল দলের পাশাপাশি একজন বিদেশি কোচও আনতে চায় মোহামেডান। যোগাযোগ করা হয়েছে ক্লাবের সাবেক খেলোয়াড় পাকিস্তানি তারকা তাহির জামানের সঙ্গে। তাহিরকে পাওয়া না গেলে অন্য কাউকে আনা হতে পারে।