শাহরিয়ার সম্পর্কে কোচ মুখ খোলেননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষয়টা নিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে রাজি হননি স্টুয়ার্ট বার্নস। যা বলার বিসিবিকেই বলবেন। তবে যত দূর জানা গেছে, কোচ, ম্যানেজার এবং দলের সঙ্গে থাকা নির্বাচক, কারও রিপোর্টেই কোনো সুখবর থাকছে না বেঙ্গালুরুর শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে ‘এ’ দলের নেতৃত্বে থাকা শাহরিয়ার নাফীসের জন্য।টুর্নামেন্টে ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচে নিজের আউট নিয়ে একটু বেশিই ক্ষোভ ঝেড়েছিলেন শাহরিয়ার। অভিযোগ আছে, প্রকাশ্যে আম্পায়ারদের গালাগাল দিয়েছেন, বাগিবতণ্ডায় লিপ্ত হয়েছেন কোচের সঙ্গেও। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে আলোচনা করে এক ম্যাচ বাকি থাকতে তাঁকে দেশে ফেরত পাঠায় টিম ম্যানেজমেন্ট। দেশে ফিরে অবশ্য শাহরিয়ার দাবি করেছেন, আম্পায়ারদের যা-ই বলেছেন, প্লেয়ার্স এরিয়ায় এসে বলেছেন। কোচের সঙ্গে তর্কবিতর্কের কথাও অস্বীকার করেছেন তিনি।