শাহাদাতের সেঞ্চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক টেস্টের দুঃস্বপ্ন আবার ফিরে এল শাহাদাত হোসেনের জীবনে। ২০০৫ সালে লর্ডসে অভিষেক টেস্টের একমাত্র ইনিংসে ১২ ওভারে ১০১ রান দিয়েছিলেন, টেস্টে ইনিংসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড হিসেবে এটি টিকে আছে এখনো। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে কাল দিয়েছেন ১০ ওভারে ১০৪ রান! পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ তুলেছে ৫০ ওভারে ৪ উইকেটে ৩২০। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচ ও সিরিজ দুটোই হারের মুখে বাংলাদেশ ‘এ’। ৪৪ ওভারে ৭ উইকেটে করেছে ২২০। ৯৬ রান করে রান আউট হয়েছেন জুনায়েদ সিদ্দিক। ৪ রান নিয়ে খেলছিলেন নাদিফ, ১ রান নিয়ে জহুরুল। দলীয় ১৫ রানে নাজিমুদ্দিন (৭) আউট হওয়ার পর সগীর হোসেনকে (৫৪) নিয়ে ১২৪ রানের জুটি গড়েন জুনায়েদ। রান পাননি আশরাফুলও (৫)। নাদিফ (৩২) ও জুনায়েদের চতুর্থ উইকেট জুটিতে আসে ৫৫ রান। এরপর ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে পথ হারায় আশরাফুলের দল। ‘এ’ দলের বোলিংকে তছনছ করার মূল কৃতিত্ব উইকেটকিপার ব্যাটসম্যান হেইনো কুনের (১২৬ বলে অপরাজিত ১৪১)। শাহাদাতের ১০৪ রানের সঙ্গে আশরাফুলের ১০ ওভারে ৭৩ (দুটি উইকেট অবশ্য পেয়েছেন), দুই বোলার মিলেই দিয়েছেন ১৭৭ রান। বাকি ৩০ ওভারে ‘মাত্র’ ১৪৩, খারাপ করেননি বাকি বোলাররা! ওয়েবসাইট।