শাহাদাতের ‘ফিফটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ওভারে ৫৪ রান! শাহাদাত হোসেন পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে রান দেওয়ার ফিফটি করলেন। তাঁর পূর্বসূরি চার বাংলাদেশির মধ্যে ৬৩ রান দিয়ে সবার ওপরে রুবেল হোসেন, গত ডিসেম্বরে ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৫৫ রান দিয়েছিলেন ফরহাদ রেজা। ওই ম্যাচেই ৫৩ রান দিয়েছিলেন মাশরাফি। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ম্যাচে ৬১ রান করেছিলেন ব্যাটসম্যান আশরাফুল, আর বোলার আশরাফুল দিয়েছিলেন ৫৫ রান! এক ম্যাচে সবচেয়ে বেশি ৬৪ রান দেওয়ার বিশ্ব রেকর্ডটা জেমস অ্যান্ডারসন ও সনাৎ জয়াসুরিয়ার।