শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তাদ রেঁস, ফিওরেন্টিনা, এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, পার্টিজান বেলগ্রেড, ভ্যালেন্সিয়া ও বেয়ার লেভারকুসেন—এই দলগুলোর মধ্যে মিল কোথায়? এদের প্রত্যেকের ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন ভঙ্গ হয়েছে রিয়াল মাদ্রিদের হাতে। ১৯৫৬ ও ১৯৫৯ সালে দুবার ফাইনালে উঠে দুবারই রিয়ালের কাছে হেরেছে ফরাসি ক্লাব স্তাদ রেঁস। ফিওরেন্টিনা (১৯৫৭), ফ্রাঙ্কফুর্ট (১৯৬০), পার্টিজান (১৯৬৬) ও লেভারকুসেন (২০০২) একবার ফাইনালে উঠে হেরেছে রিয়ালের কাছে। দুবার ফাইনালে উঠে দুবারই হারা ভ্যালেন্সিয়াকে প্রথম (২০০০) কাঁদিয়েছে রিয়ালই। এবার কি অ্যাটলেটিকোও যোগ হবে এই তালিকায়?