শিক্ষক রেফারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ক্যানবেরার এক সরকারি স্কুলের শিক্ষক তিনি। কিন্তু শিক্ষকতাকে ছয় মাসের নির্বাসনে পাঠিয়ে প্রস্তুতি নিলেন বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করার জন্য। না, না, টিম কাহিলদের সঙ্গে খেলার জন্য নয়। রেফারি হয়ে ম্যাচ পরিচালনার জন্য এই ছুটি। তাতে হয়তো ছয় মাসের বেতন মিলবে না। তাতে কী! প্রথম অস্ট্রেলিয়ান রেফারি হিসেবে বেন উইলিয়ামস বিশ্বকাপে দ্বিতীয় পর্বের কোনো ম্যাচ তো পরিচালনা করলেন। ম্যাচে বেশ ব্যস্ত সময়ই কাটাতে হয়েছে তাঁকে। পকেট থেকে একবারের জন্য রেড কার্ডের পাশাপাশি হলুদ কার্ড বের করতে হয়েছে সাতবার। স্কুলে ছাত্রছাত্রীদের কীভাবে শাসন করেন কে জানে। তবে বাঁশি হাতে যেভাবে গ্রিস-কোস্টারিকা ম্যাচ সামলালেন, তাতে বোঝা যায় বেন উইলিয়ামসের ক্লাসে হট্টগোল কমই হয়! ইয়াহু স্পোর্টস।